পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের রিকাবিবাজারে জেলা পুলিশ লাইনের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ‘দক্ষ’ পুলিশ সদস্য পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে সভার পর সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা দক্ষ পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। এরা হলেন সিলেটের ওসমানীনগর থানার এসআই মো. হাবিবুর রহমান, বিশ্বনাথের মোহাম্মদ হাবিবুর রহমান, জকিগঞ্জের মো. শরিফ উদ্দিন ও মো. কামাল উদ্দিন, কানাইঘাটের এএসআই রবিউল ইসলাম, জৈন্তাপুরের এসআই সৈয়দ নাছির উদ্দিন, কাজী শাহেদুল ইসলাম, রুমেন আহমদ, কামাল উদ্দিন, মো. আবদুল মান্নান, এএসআই মো. মাহবুব আলম, গোলাপগঞ্জের এএসআই শংকর চন্দ্র দেব, মো. রমজান আলী, কনস্টেবল শামছুজ্জামান ও সোহেল মিয়া।