পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে গতকাল দুপুরে রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদ্রাসা, স্কাউট, গার্লস গাইড ও রোভার স্কাউটদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারীদের সনদ ও পুরস্কার দেওয়া হয়। সহকারী কর্মকর্তা (ভূমি) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ জি এম বাদল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার। এ ছাড়া উপজেলা পর্যায়ে হামদ-নাত, রচনা, কবিতা আবৃত্তি, লোকসংগীত, পল্লিগীতি প্রমুখ বিষয়ে প্রতিযোগিতায় প্রথম হওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।