পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে সুনামগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) গতকাল বুধবার সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউসিএনের প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান। এতে আইইউসিএনের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সরকার ও মো. মেহেদী হাসান বক্তৃতা করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।