পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। এতে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু তালেব। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে অর্থ, সনদ ও পুরস্কার দেওয়া হয়।