পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় স্থানীয় তিনজন সফল মৎস্যচাষির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। অনুষ্ঠানে মৎস্যচাষি শফিকুল আলম, নূর নবী হাসান ও রাসেল মিয়াকে একটি করে ছাতা পুরস্কার দেওয়া হয়।