পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল মঙ্গলবার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে মাধ্যমিক শিক্ষা দপ্তর। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুদ্দোজা শুভ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম প্রমুখ। বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও ট্রফি তুলে দেন অতিথিরা।