প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত, ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম প্রমুখ।