পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবদুল হান্নান ও ইকবাল মনোয়ার খান চান্না, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম প্রমুখ।