পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪২৪ জন শিক্ষার্থীর মধ্যে ২১৫ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, মেডেল, সনদ ও প্রাইজবন্ড দেওয়া হয়। সকাল নয়টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। ১৮ সেপ্টেম্বর সকালে একই স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।