প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬’ উদ্যাপন উপলক্ষে খুলনায় গতকাল কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কন্যাশিশুদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী খুলনা চত্বরে জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী এবং জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নজরুল আহসান। বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসনা হেনা, শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল আলম এবং বটিয়াঘাটা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. নাজমুল হক। পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।