পুরস্কার বিতরণ
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার আল মসজিদুন নূরানী মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন ছমদরপাড়া বড় মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) আবুল হাছান, সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল হক ও আল মসজিদুন নূরানী মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল মন্নান। আরও বক্তব্য দেন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ মামুনর রশিদ, শিক্ষক আনোয়ার কামাল ও অভিভাবক মো. বেলাল উদ্দিন।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি