পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ চারটি সমবায় সমিতিকে পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেন প্রমুখ। এ বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার পেয়েছে চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজার আদর্শ বহুমুখী সমবায় সমিতি, চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতি, ঘুড়কা ইউনিয়নের সিরাজগঞ্জ গুড নেইবার্স সিপিডি ও নলকা ইউনিয়নের নলকা গুড নেইবার্স সিপিডি।