পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘সাইবার গেমিং কনটেস্ট-২০১৬’-এর পুরস্কার বিতরণী গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সুরমা টাওয়ার ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মো. কামরুজ্জামান চৌধুরী। ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাইবার গেমিং কনটেস্ট-২০১৬-এর আহ্বায়ক খন্দকার মো. মুমিনূল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আলী আক্কাস বক্তব্য দেন। সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক আশরাফুল ইসলাম।