পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রধান অতিথি ও সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজিবি সিলেট সেক্টর অধিনায়ক কর্নেল আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে লে কর্নেল শাহ আলম চৌধুরী, লে কর্নেল মো. নাসির উদ্দিন আহমদ ও বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল হক বক্তব্য দেন।