পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে গণিত অলিম্পিয়াড-২০১৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। এ সময় ক্লাবের পক্ষ থেকে উপাচার্য ফারজানা ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খানকে সম্মাননা দেওয়া হয়। ক্লাবের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন, জৈব প্রযুক্তি ও জীন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।