প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন আন্তকলেজ (উচ্চ মাধ্যমিক) ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি এম এম আলী কলেজের অধ্যক্ষ হিমাংশু কুমার আচার্য্য। প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক ইয়াকুব আলী, খন্দকার আরিফ মাহমুদ, মোহাম্মদ আলী দেওয়ান, বেল্লাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। শেষে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন শাখায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।