পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। পটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর খালেদ। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। অনুষ্ঠানে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। সেরা শিল্পগ্রাহকের পুরস্কার পেয়েছে এস আলম কোল্ড রোল স্টিল কারখানা। এ ছাড়া সেরা বিদ্যুৎকর্মী হিসেবে আবু বক্কর ছিদ্দিকী, সেরা কর্মকর্তা হিসেবে সমিতির ডিজিএম আকমল হোসেন, সেরা বিদ্যুৎ গ্রাহক হিসেবে আবদুল গফুর, সেরা বাণিজ্যিক গ্রাহক হিসেবে এনামুল হককে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য দেবব্রত দাশ।