পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রাজিব উদ্দিন৷ অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহ মো. আমির আলী আজাদ, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, জ্যেষ্ঠ এএসপি এ এন এম সাজেদুর রহমান প্রমুখ৷