প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজ শাখার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বইপড়া কর্মসূচির প্রথম পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে দুজন সেরা পাঠক ও ১৩ জন সাধারণ পাঠককে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ শাখার সংগঠক মানবর্দ্ধন পাল, মার্জিয়া সানি, মোশতাক আহমদ, শিল্পী রানি দাস ও দুলাল মিয়া। সেরা পাঠকের পুরস্কার পেয়েছেন মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকলিমা আক্তার ও ব্যবসায় শিক্ষা শাখার জনি মিয়া।