পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় ভালো ফল করায় এবং শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিত থাকায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আফতাব উদ্দিন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের গত মঙ্গলবার পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. জুনাইদ। এতে নান্দাইলের ইউএনও মোহাম্মদ শাহানুর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. তামীম আল ইয়ামীন প্রমুখ উপস্থিত ছিলেন।