প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।