প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে গতকাল শনিবার ভবানীপুর জিএস উচ্চবিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ উপলক্ষে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী শেখ বেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন শাহাগোলা ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আবদুল মজিদ, মো. ওয়াজেদ আলী ও মো. মোসলেম উদ্দিন আহম্মেদ।