প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা গণিত সমিতির উদ্যোগে আয়োজিত গণিত প্রতিযোগিতায় আট বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার দক্ষিণ শহর পার্কে শিক্ষা সফর ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে জয়ীদের হাতে পুরস্কার হিসেবে প্রাইজবন্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক নিয়ামত আলী প্রমুখ। গত সোমবার শহরের পিটিআই মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে একাদশ-দ্বাদশ শ্রেণির দেড় শ শিক্ষার্থী অংশ নেয়।