পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র কশিরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান।