প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ী ২১৩ শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও মোস্তফা কামাল, বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রওশন আরা প্রমুখ।