পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার শাহনাজ হোসেন মীম আদর্শ কলেজ মিলনায়তনে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় এসব পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ আমির হোসেন ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকিমা বেগম। পরে প্রধান অতিথি বিজয়ী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ২২ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছিল।