পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালার ১০টি প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের আদিবাসী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি আদিবাসী শিশুদের নিয়ে মাতৃভাষায় ছড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাতৃভাষায় শিশুতোষ নাটক প্রদর্শনীর আয়োজন করেন। উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকোমল চাকমা। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি