পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয় মাঠে উৎসব ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ নাসিম রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আবদুল ওয়াদুদ প্রমুখ।