প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মোজাম্মেল হোসেন আহম্মেদ উচ্চবিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিচারপতি আফজাল হোসেন আহম্মেদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি আখিদা আফজাল আহম্মেদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, আলহাজ এম জি মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন আহম্মেদ, স্থানীয় মোতাহার হোসেন কলেজের প্রভাষক মাহমুদুল নবী, শিক্ষার্থী ইসরাত জাহান, নোমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে তৃতীয় শ্রেণির ছাত্র জুহাইর হোসেন আহম্মেদ।