প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সাত দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার হয়েছে। সকালে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ুব বখত জগলুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আবদুল মান্নান। সুনামগঞ্জ অফিস