পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয় খেলার মাঠে উপজেলা পর্যায়ে আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই প্রতিযোগিতার আয়োজন করে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল, বিজয় সরকার, আল আমিন,আবদুল করিম প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি