পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলা আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার বিকেলে শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের নারী সাংসদ কামরুন্নাহার চৌধুরী লাভলী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খান, নারী ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ফিরোজ মিয়া প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।