প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্প কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আবদুস সালাম। বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলামসহ সরদার মহিউদ্দিন, মোজাম্মেল হক, শারমিন আক্তার, হাফিজুর রহমান, মনা আশীষ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ৩৮ জন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।