পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে গত শনিবার দুপুরে শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জেলা পর্যায়ের আন্তপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা মনিটরিং কর্মকর্তা আতাউর রহমান, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুলশান আরা মোস্তফা। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি