পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে চান্দগ্রাম হাইস্কুল মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মো. সাবলু মিয়া। প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, চান্দগ্রাম এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ, কুড়ারবাজার কলেজের অধ্যক্ষ মো. আজিম উদ্দিন প্রমুখ।