প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসমানী মেডিকেল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যাপক মো. কামাল উদ্দিন, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমলা সোম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল কাদির।