পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে গতকাল শুক্রবার নাইটিঙ্গেল প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের এ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা রয়েলস চ্যাম্পিয়ন ও ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস রানার্সআপ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সহসভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দার। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ইসলাম রকিব। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য আবদুল মোতালিব, সদরের ইউএনও কে এম মামুন উজ্জামান, জাতীয় ক্রিকেটার সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার ও দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন।