পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের কামাতপাড়ায় হান্নান শেখ শিক্ষানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ, নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা আবদুল হান্নান শেখ। বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য গোলাম কিবরিয়া, এ টি এম কামরুজ্জামান শাহানশাহ, অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।