পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফরেস্ট হিল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার হয়েছে। নগরের দরগাহ মহল্লার পায়রা আবাসিক এলাকার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী। এতে বিদ্যালয়ের পরিচালক মো. হেনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, এম এ সালাম বিশেষ অতিথির বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ সুমনা খানম। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন স্কুলের শিক্ষিকা খালিদা আক্তার ও রোমেনা চৌধুরী।