পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পর্যায়ে জেলার শীর্ষ বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান। এরপর অভিভাবকদের মধ্যে জাহিদুল হক, মজিবর রহমান খান ও বিথি মোহন্ত বক্তব্য দেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মণ্ডল, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনতোষ কুমার দে, মুহম্মদ শহীদ উজ জামান, আব্দুল করিম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি