পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতুল্লা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সদর ইউএনও তাসনীম জেবিন বিনতে শেখ। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ফতুল্লা থানা পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মীর মোজাম্মেল আলী, শাহ্ ফতেহ উল্লাহ দাখিল মাদ্রাসার সভাপতি হামিদুর রহমান চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ উবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক প্রমুখ।