পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিতর্ক উৎসব-২০১৭-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কসবা পৌর উচ্চবিদ্যালয় মিলনায়তনে কুমিল্লার কসবা ছাত্রকল্যাণ পরিষদ, কসবা বিতর্ক পরিষদ, ঢাকার কসবা ছাত্রকল্যাণ পরিষদ ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা ছাত্রকল্যাণ পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তাজুল ইসলাম, ইউএনও হাসিনা ইসলাম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন। সভাপতিত্ব করেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কসবা পৌর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ ভূঁইয়া।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি