পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের ১৪টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আন্তজেলা বিশেষ কুইজে বিজয়ীদের মধ্যে গতকাল মঙ্গলবার পুরস্কার বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় শহরের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম রাশেদুল হাসান প্রধান অতিথি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম মনজুর রেজা ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।