প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার শেষ হয়েছে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আকবর। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে ২১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উপাচার্য বলেন, সত্যিকারের সুনাগরিক হয়ে গড়ে উঠতে ও সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা এবং সংস্কৃতিচর্চা করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি