পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা পিসি উচ্চবিদ্যালয় মাঠে গত মঙ্গলবার সন্ধ্যায় হুইপ কাপ অ্যান্ড প্রাইজমানি ক্রিকেট লিগের চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বড়লেখা উপজেলা শাখার সভাপতি ছালেহ আহমদ। সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সাংসদ মো. হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী অ্যাটর্নি জেনারেল রকিবুল ইসলাম, সিলেট জেলা ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিউদ্দিন আহমদ প্রমুখ।