পুরস্কার বিতরণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে জানা যাবে বর্ষসেরা আচার বানিয়ে কে পাচ্ছেন দুই লাখ টাকা পুরস্কার।বিকেল সোয়া তিনটায় শুরু হবে জমকালো এ অনুষ্ঠান। ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বর্ষসেরা আচারের পাশাপাশি থাকবে টক, ঝাল ও মসলাযুক্ত, মিষ্টি এবং অন্যান্য—এই চার বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। পুরস্কারগুলো হলো যথাক্রমে: এলসিডি টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন। এ ছাড়া আছে সান্ত্বনা পুরস্কার। চলতি বছরের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় আট হাজার আচার জমা পড়েছিল। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৪৮ জন প্রতিযোগী পুরস্কার পাবেন।অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। আচার প্রতিযোগিতার আয়োজক প্রাণ-আরএফএল গ্রুপ ও প্রথম আলো। মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই।