পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার ওই কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামসুল হক। বক্তব্য দেন আলীমুদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান, কলেজের প্রভাষক শিরিন আকতার, নবীন শিক্ষার্থী নুসরুত জাহার ও শিরিন আক্তার, বিদায়ীদের মধ্যে চায়না আক্তার প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি|