পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন। বক্তব্য দেন পৌর মেয়র শমসের আলী, প্রধান শিক্ষক আবদুল ওহাব প্রধান প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।