পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় ওই পুরস্কার বিতরণী সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক মফিজুল হক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, স্কাউটস শিক্ষকসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।