পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার পালনা-কেল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার বার্ষিক পরীক্ষার ফল প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য আশরাফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরশাদুল হক, সাইদুর রহমান, রেজাউল করিম, জাহাঙ্গির আলম খান প্রমুখ।